০৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশের সময় : ০৫:৩৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • 38

স্টাফ রির্পোটার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়। বৈঠকে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল। প্রতিনিধিদলে আরও ছিলেন ইউরোপীয় ইউনিয়নের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপব্যবস্থাপনা পরিচালক পায়োলা প্যাম্পালোনি, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দক্ষিণ এশিয়ার উপপ্রধান মনিকা বাইলাইতে এবং লিগ্যাল অ্যাডভাইজার রাস্টিস্লাভ স্প্যাক।

বিএনপির পক্ষ থেকে সাক্ষাতে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

সৌজন্য সাক্ষাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

জনপ্রিয়

কোনোভাবেই পুনঃভর্তি ফি আদায় করা যাবে না।শিক্ষা মন্ত্রী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের সময় : ০৫:৩৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬