০৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে শেখ হাসিনা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি রুবেল গ্রেপ্তার

  • প্রকাশের সময় : ১০:১৪:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • 12

চট্টগ্রাম নগরের হালিশহর থানা পুলিশের বিশেষ অভিযানে শেখ হাসিনা ঐক্য পরিষদ, বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলাম ওরফে রুবেলকে (৩৭) গ্রেপ্তার করা হয়েছে। গত ১৭ অক্টোবর রাত ৮টার দিকে নগরের হালিশহর থানাধীন আই-ব্লক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার রুবেল দীর্ঘদিন ধরে বিভিন্ন টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এসব গ্রুপ এবং নিজের ফেসবুক আইডি ব্যবহার করে তিনি রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক এবং বিভ্রান্তিকর তথ্য প্রচারের মাধ্যমে রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
হালিশহর থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ অক্টোবর রাত ৮টার দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডলের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে হালিশহরের আই-ব্লক এলাকা থেকে মো. শহিদুল ইসলাম ওরফে রুবেলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রুবেলের পিতার নাম কামাল পাশা এবং মাতার নাম রিজিয়া বেগম। তাঁর স্থায়ী ঠিকানা ফেনী জেলার ফরহাদনগর এলাকার দক্ষিণ ফরহাদনগর। পুলিশি নথিতে তাঁর বর্তমান ঠিকানা চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন জালালাবাদ হাউজিং সোসাইটি, এসএইচ হিল এলাকায় উল্লেখ করা হয়েছে।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রুবেল ‘শেখ হাসিনা ঐক্য পরিষদ’ নামে একটি টেলিগ্রাম গ্রুপ এবং ‘চট্টগ্রাম দক্ষিণ, শেখ হাসিনা ঐক্য পরিষদ’, ‘চট্টগ্রাম উত্তর, শেখ হাসিনা ঐক্য পরিষদ’ ও ‘ফেনী জেলা—শেখ হাসিনা ঐক্য পরিষদ’সহ আরও ১০ থেকে ১২টি হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করতেন বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া ‘Mohammad Sahidul Islam’ নামের একটি ফেসবুক আইডিও তিনি পরিচালনা করতেন বলে জানিয়েছে পুলিশ। এসব ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক এবং বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তি হালিশহর থানাসহ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় সরকারবিরোধী মিছিল ও সভা-সমাবেশে অংশ নিয়ে আসছিলেন

সিআরএ নির্বাচনে দপ্তর সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহ করেছেন সাফায়েত মোরশেদ

চট্টগ্রামে শেখ হাসিনা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি রুবেল গ্রেপ্তার

প্রকাশের সময় : ১০:১৪:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬