০৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন ১৫ লাখ ছাড়াল

  • প্রকাশের সময় : ০৫:৩৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • 107

স্টাফ রির্পোটার: 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের জন্য ১৫ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ নিবন্ধন করেছেন। চলতি মাসের ২১ জানুয়ারি থেকে পোস্টাল ব্যালট বিতরণ কার্যক্রম শুরু হবে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, পোস্টাল ব্যালট নিবন্ধনে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। চূড়ান্তভাবে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।

প্রেসসচিব জানান, নিবন্ধিত ভোটারদের মধ্যে দেশে অবস্থানরত রয়েছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন এবং বিদেশে অবস্থানরত ভোটার সংখ্যা ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেসসচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার প্রতি বিপুল আগ্রহ এবারের নির্বাচন ও গণভোটে ভোটার অংশগ্রহণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনপ্রিয়

পাহাড়ে মানবাধিকার পরিস্থিতির বিষয়ে রাঙামাটিতে পিসিএনপি’র সংবাদ সম্মেলন

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন ১৫ লাখ ছাড়াল

প্রকাশের সময় : ০৫:৩৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬