০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

এবার কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি এ এম এম নাসির উদ্দিন

  • প্রকাশের সময় : ০৬:১৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • 47

নিজস্ব প্রতিবেদক

এবার আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন কমিশন ন্যায় ও ইনসাফে বিশ্বাসী এবং সবাই ন্যায্য বিচার পাবেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান চতুর্থ দিনের আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।

সিইসি নাসির উদ্দিন বলেন, যারা আপিল আবেদন করছেন, তাদের প্রতিটি আবেদন আইনগত ভিত্তিতে সমাধান করা হবে। নির্বাচন কমিশন সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, আপিল শুনানির পুরো প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ হবে এবং প্রতিটি আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করে আইন অনুযায়ী সিদ্ধান্ত দেওয়া হবে।

এদিকে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপিল আবেদনকারীরা নির্বাচন কমিশনে উপস্থিত হচ্ছেন। কমিশন সূত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া আপিল প্রক্রিয়া চলবে আগামী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। আপিল আবেদনের শুনানি আগামী ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ অনুষ্ঠিত হতে পারে।

নির্বাচন কমিশনের তথ্যমতে, গত তিন দিনে মোট ২৯৫টি আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে বুধবার জমা পড়ে ১৩১টি, মঙ্গলবার ১২২টি এবং সোমবার প্রথম দিনে ৪১টি আপিল আবেদন করা হয়।

এর আগে গত ৪ জানুয়ারি মনোনয়ন বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচনের ৩০০টি আসনে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র যাচাই করেন। এর মধ্যে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

জনপ্রিয়

কোনোভাবেই পুনঃভর্তি ফি আদায় করা যাবে না।শিক্ষা মন্ত্রী

এবার কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি এ এম এম নাসির উদ্দিন

প্রকাশের সময় : ০৬:১৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬