
অপরূপ টেলিভিশনের সিনিয়র ভিডিও জার্নালিস্ট কার্তিকের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমএসইউ) চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি এবং এসটিভি ২৪-এর প্রধান সম্পাদক শহিদুল ইসলাম।
এক শোকবার্তায় তিনি বলেন, সাংবাদিক কার্তিক ছিলেন একজন দক্ষ, পরিশ্রমী ও নিষ্ঠাবান পেশাজীবী। গণমাধ্যমে তার পেশাদারিত্ব ও অবদান চট্টগ্রামের সাংবাদিক অঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে। তার আকস্মিক মৃত্যুতে আমরা একজন গুণী সাংবাদিককে হারালাম, যা সহজে পূরণ হওয়ার নয়।
উল্লেখ্য, সাংবাদিক কার্তিক গত ৮ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৩টায় হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন।
শোকবার্তায় শহিদুল ইসলাম মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।



















