১০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ভোটকেন্দ্রে গণভোটের ব্যানার প্রদর্শন বাধ্যতামূলক, ইসির পরিপত্র জারি

  • প্রকাশের সময় : ০৮:১৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • 50

নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রতিটি ভোটকেন্দ্রে গণভোট সংক্রান্ত ব্যানার প্রদর্শন নিশ্চিত করতে হবে। এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে একটি পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।

পরিপত্রে বলা হয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রতিটি ভোটকেন্দ্রের দৃশ্যমান স্থানে অন্তত একটি গণভোট সংক্রান্ত ব্যানার প্রদর্শন বাধ্যতামূলক। ব্যানারে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত লিখিত প্রস্তাবসমূহ সুষ্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।

এতে আরও বলা হয়, গণভোট সংক্রান্ত ব্যানারের একটি নির্ধারিত নমুনা নির্বাচন কমিশন কর্তৃক প্রণয়ন করা হয়েছে, যা জনসংযোগ অধিশাখা থেকে সরবরাহ করা হবে। ওই নমুনা অনুসারে পরিবেশবান্ধব ব্যানার সিনিয়র জেলা ও জেলা নির্বাচন অফিসাররা স্থানীয়ভাবে মুদ্রণ করবেন এবং ভোটকেন্দ্রভিত্তিক প্রিজাইডিং অফিসারদের কাছে সরবরাহ করবেন। প্রিজাইডিং অফিসাররা ভোটগ্রহণের আগে ব্যানার প্রদর্শনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এ লক্ষ্যে ব্যানার মুদ্রণের জন্য সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিসারদের প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে।

এদিকে ভোটগণনা শেষে প্রিজাইডিং অফিসার কর্তৃক সরাসরি ডাকযোগে নির্বাচন কমিশনে ভোটগণনার বিবরণী পাঠানোর বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৩৬-এর দফা ১৫ অনুযায়ী প্রতিটি ভোটকেন্দ্র থেকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগণনার বিবরণীর একটি কপি সরাসরি নির্বাচন কমিশনে পাঠাতে হবে।

এ উদ্দেশ্যে প্রতিটি ভোটকেন্দ্রের জন্য দুটি করে বিশেষ খাম সরবরাহ করা হবে। নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রয়োজনীয় সংখ্যক মুদ্রিত খাম রিটার্নিং অফিসারদের কাছে পাঠানো হবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

বিশেষ খামগুলো দ্রুত নির্বাচন কমিশন সচিবালয়ে পৌঁছানোর লক্ষ্যে ভোটগ্রহণের দিন ও পরবর্তী সময়ে পোস্ট অফিসসমূহ ২৪ ঘণ্টা খোলা রাখার জন্য ডাক বিভাগকে বিশেষ নির্দেশনা দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

নির্বাচন কমিশনের এই নির্দেশনাকে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন ও গণভোট আয়োজনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয়

জন্মদিনের আলোয় সাহসী এক কলম—কাজী আবুল মনসুরকে নিবেদিত শ্রদ্ধার্ঘ্য-

ভোটকেন্দ্রে গণভোটের ব্যানার প্রদর্শন বাধ্যতামূলক, ইসির পরিপত্র জারি

প্রকাশের সময় : ০৮:১৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬