০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

চট্টগ্রাম বন্দরে ফাইভ-জি নেটওয়ার্কের উদ্বোধন, বন্দর ব্যবস্থাপনায় প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি পাবে

  • প্রকাশের সময় : ০৬:০৪:১৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • 45

চট্টগ্রামঃ

চট্টগ্রাম বন্দরের ডিজিটাল কার্যক্রমকে আরও গতিশীল, নিরাপদ ও কার্যকর করতে সর্বাধুনিক ফাইভ-জি নেটওয়ার্কের উদ্বোধন করা হয়েছে। এক্সেনটেক পিএলসি কর্তৃক স্থাপিত এই নেটওয়ার্ক চালুর মাধ্যমে বন্দর ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর নতুন অধ্যায়ের সূচনা হলো।

সোমবার(১২ জানুয়ারী’২৬ ইং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ডরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইভ-জি নেটওয়ার্কের উদ্বোধন করেন বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান।
বন্দর কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই নেটওয়ার্ক চালুর ফলে চট্টগ্রাম বন্দরে নিরবচ্ছিন্ন ও উচ্চগতির যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হবে, যা আধুনিক ও স্মার্ট পোর্ট ব্যবস্থাপনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ, সদস্য (প্রকৌশল) কমডোর মো. মাযহারুল ইসলাম জুয়েল, পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক, সিস্টেম এনালিস্ট একরাম চৌধুরী, সচিব মোহাম্মদ আজিজুল মওলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এ ছাড়া এক্সেনটেক পিএলসি’র সিইও ও ম্যানেজিং ডিরেক্টর আদিল হোসেন নোবেলসহ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ফাইভ-জি নেটওয়ার্ক চালুর ফলে বন্দরের স্বয়ংক্রিয় কার্যক্রম, দ্রুত তথ্য আদান-প্রদান, উন্নত নিরাপত্তা পর্যবেক্ষণ ব্যবস্থা এবং ভবিষ্যৎ স্মার্ট পোর্ট বাস্তবায়ন আরও সহজ ও কার্যকর হবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এই নেটওয়ার্কের মাধ্যমে বন্দর ব্যবস্থাপনায় প্রযুক্তিগত সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক মানসম্পন্ন সেবা প্রদানে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

জনপ্রিয়

কোনোভাবেই পুনঃভর্তি ফি আদায় করা যাবে না।শিক্ষা মন্ত্রী

চট্টগ্রাম বন্দরে ফাইভ-জি নেটওয়ার্কের উদ্বোধন, বন্দর ব্যবস্থাপনায় প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি পাবে

প্রকাশের সময় : ০৬:০৪:১৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬