০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
আনোয়ারায় বাসে তল্লাশি

৩০ হাজারের বেশি ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

  • এসটিভি২৪ নিউজ
  • প্রকাশের সময় : ০৭:১৮:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • 35

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে।

র‌্যাব সূত্র জানায়, কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে একটি যাত্রীবাহী বাসযোগে মাদকদ্রব্য বহন করে চট্টগ্রামে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে গত ১৮ জানুয়ারি ২০২৬ ইং তারিখ দুপুর আনুমানিক ১২টা ৫০ মিনিটে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন সরকারহাট গরুর এলাকায় চট্টগ্রাম–বাঁশখালী সড়কের পাকা রাস্তার ওপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।

চেকপোস্টে সন্দেহভাজন একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বাসে থাকা দুই যাত্রীকে আটক করা হয়। আটককৃতরা হলেন—মোছাঃ শমসিদা (৩২), স্বামী ইউনুস, সাং বানিয়ার দোকান পাড়া, থানা মহেশখালী, জেলা কক্সবাজার এবং রোহিঙ্গা নাগরিক মোঃ তৈয়ব (৪৫), পিতা মৃত লাল মিয়া, সাং কুতুপালং, থানা উখিয়া, জেলা কক্সবাজার।

পরবর্তীতে আটককৃতদের দেহ তল্লাশি করে বিশেষ কৌশলে বহন করা ১৬টি বান্ডেলে রাখা ১৫০টি পলিজার প্যাকেটের ভেতর থেকে মোট ৩০ হাজার ৯২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৩ লাখ টাকা।

র‌্যাব আরও জানায়, সিডিএমএস পর্যালোচনায় আটককৃত রোহিঙ্গা নাগরিক মোঃ তৈয়বের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা ও চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানায় মাদক সংক্রান্ত দুটি মামলার তথ্য পাওয়া গেছে।

গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্ত বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের চট্টগ্রাম জেলার আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয়

সাংবাদিক উন্নয়ন পরিষদের চট্টগ্রাম বিভাগীয় কমিটি ঘোষণা। সভাপতি কামালসাধারণ সম্পাদক জিয়া

আনোয়ারায় বাসে তল্লাশি

৩০ হাজারের বেশি ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

প্রকাশের সময় : ০৭:১৮:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬