০৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

রাষ্ট্রক্ষমতায় এলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে বিএনপি: তারেক রহমান

  • প্রকাশের সময় : ০৬:১৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • 37

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। জলাবদ্ধতা নিরসন ও শহরাঞ্চলের জলনিষ্কাশন সমস্যা সমাধানে এই উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।

মঙ্গলবার রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বনানী সোসাইটি আয়োজিত দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

তারেক রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি দেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বর্তমানে একের পর এক খাল ভরাট ও দখলের কারণে ঢাকাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে বিএনপি সরকার গঠন করতে পারলে দেশব্যাপী খাল খননের মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

তিনি তাঁর ‘আই হ্যাভ এ প্ল্যান’ কর্মসূচির আওতায় জলাবদ্ধতা নিরসন, পরিবেশ সুরক্ষা, শিক্ষা সংস্কার, যুবসমস্যা ও স্বাস্থ্যখাতের সংকট সমাধানে একটি সমন্বিত রূপরেখা তুলে ধরেন। স্থানীয় পর্যায়ে খাল সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে সংশ্লিষ্ট এলাকার খালগুলো পুনরুদ্ধারে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকার সবুজায়ন কমে যাওয়ার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে তিনি দেখেছেন আগের তুলনায় সবুজ অনেক কমে গেছে। বিএনপি ক্ষমতায় এলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। এ লক্ষ্যে প্রতিটি উপজেলায় সরকারি ও বেসরকারি নার্সারির সক্ষমতা বাড়ানো হবে।

যানজট সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা শহর থেকে বের হওয়াটাই এখন যুদ্ধের মতো। দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে এই সংকট থেকে উত্তরণ প্রয়োজন। পাবলিক ট্রান্সপোর্ট উন্নয়নের পাশাপাশি মনোরেল ব্যবস্থাকে মেট্রোরেলের সঙ্গে সংযুক্ত করার প্রস্তাব দেন তিনি।

শিক্ষা সংস্কার প্রসঙ্গে তারেক রহমান জানান, শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম চালু করা হবে। পাশাপাশি বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা—যেমন ফরাসি, জার্মান, ম্যান্ডারিন, আরবি বা জাপানিজ—শেখার সুযোগ দেওয়া হবে।

আইটি খাত নিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক অনলাইন লেনদেন প্ল্যাটফর্ম বাংলাদেশে চালু করা হবে এবং আইটি পার্কগুলো সক্রিয় করে সেখানে ফ্রি ওয়াইফাই ও ফ্রি ওয়ার্কিং স্পেস দেওয়া হবে।

স্বাস্থ্যখাতের দুরবস্থার কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, ঢাকায় কোনো কেন্দ্রীয় অ্যাম্বুলেন্স সিস্টেম নেই এবং মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনাও চরমভাবে অব্যবস্থাপনার শিকার। প্রতিদিন উৎপন্ন সাত হাজার টন বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের পরিকল্পনার কথাও জানান তিনি।

বক্তব্যের শেষাংশে তারেক রহমান বলেন, বিএনপির এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে দেশ ও মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। তিনি দাবি করেন, পানি, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ও তরুণদের কর্মসংস্থান নিয়ে বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল এখনো সুস্পষ্ট ও বাস্তবভিত্তিক পরিকল্পনা জনগণের সামনে উপস্থাপন করতে পারেনি।

জনপ্রিয়

কোনোভাবেই পুনঃভর্তি ফি আদায় করা যাবে না।শিক্ষা মন্ত্রী

রাষ্ট্রক্ষমতায় এলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে বিএনপি: তারেক রহমান

প্রকাশের সময় : ০৬:১৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬