০৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন পেলেন ধানের শীষ

  • এসটিভি২৪ নিউজ
  • প্রকাশের সময় : ০৬:২৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • 21

ঢাকা-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ধানের শীষ প্রতীক পেয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) সকালে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে ইশরাক হোসেনের পক্ষে তাঁর চাচাতো ভাই মাশরুর হোসেন ধানের শীষ প্রতীকের চিঠি সংগ্রহ করেন।

প্রতীক সংগ্রহের পর মাশরুর হোসেন বলেন, “আমি বিএনপি মনোনীত ঢাকা-৬ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের চাচাতো ভাই হিসেবে ধানের শীষ প্রতীকটি গ্রহণ করেছি। ইশরাক হোসেনের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করছি। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা বিজয়ী হয়ে ঢাকা-৬ আসন ইশরাক হোসেনকে উপহার দেব, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “আমাদের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন অত্যন্ত জনপ্রিয় একজন নেতা। মাঠ পর্যায়ে নিরপেক্ষভাবে খোঁজ নিলে দেখা যাবে—ঢাকা-৬ আসনে তাঁর কোনো বিকল্প নেই।”

মাশরুর হোসেন বলেন, ঢাকা-৬ আসনে ইশরাক হোসেন একজন সুপরিচিত ও জনপ্রিয় ব্যক্তিত্ব। দীর্ঘদিন ধরে তিনি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত থেকে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।

জনপ্রিয়

কোনোভাবেই পুনঃভর্তি ফি আদায় করা যাবে না।শিক্ষা মন্ত্রী

ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন পেলেন ধানের শীষ

প্রকাশের সময় : ০৬:২৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬