০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
চট্টগ্রাম-১০ আসনের ২৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত

দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে চট্টলাবাসী প্রস্তুত — মুহাম্মদ শাহজাহান

চট্টগ্রাম-১০ আসনের ২৪ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণসংযোগ ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) রাত ৭টায় ২৪ নম্বর ওয়ার্ডের আসকারবাদ এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, চট্টগ্রাম-১০ আসনের মানুষ এবার সত্য, ন্যায় ও ইনসাফের পক্ষে রায় দিতে প্রস্তুত। চট্টলাবাসী তাদের পছন্দের প্রতীক দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে প্রস্তুত আছে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ অবহেলা, দুর্নীতি ও দুঃশাসনের শিকার। জামায়াতে ইসলামী জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন ও নৈতিক রাজনীতির মাধ্যমে একটি কল্যাণরাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে। জনগণ আজ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা।

মুহাম্মদ শাহজাহান বলেন, যদি জনগণ আমাদের উপর আস্থা রাখে, তাহলে চট্টগ্রাম-১০ আসনকে একটি আদর্শ ও উন্নত আসনে রূপান্তর করা হবে। শিক্ষা, কর্মসংস্থান, নিরাপত্তা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করাই হবে আমাদের প্রধান অঙ্গীকার।

অনুষ্ঠানে ২৪ নম্বর ওয়ার্ড আমীর মাসুদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ১০ আসনের প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম মহানগর ছাত্রশিবির দক্ষিণের সভাপতি মাইমুনুল ইসলাম মামুন, দক্ষিণের সেক্রেটারি রাকিবুল ইসলাম, শ্রমিক কল্যাণ চট্টগ্রাম মহানগরের সহ সভাপতি মকবুল আহমদ, পাহাড়তলী থানা আমীর মুহাম্মদ নুরুল আলম, ডবলমুরিং থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা সবাই ঐক্যবদ্ধভাবে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।

জনপ্রিয়

সাংবাদিক উন্নয়ন পরিষদের বিভাগীয় সম্মেলনে প্রবীণ নেতা কাদেরী

চট্টগ্রাম-১০ আসনের ২৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত

দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে চট্টলাবাসী প্রস্তুত — মুহাম্মদ শাহজাহান

প্রকাশের সময় : ০৪:১৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬