০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

জনগণ বিএনপির ওপর আস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে: নজরুল ইসলাম খান

  • এসটিভি২৪ নিউজ
  • প্রকাশের সময় : ০৬:০৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • 25

জনগণ বিএনপির ওপর আস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেন, নানা অপপ্রচার চালানো হলেও জনগণ বিভ্রান্ত হচ্ছে না এবং বিএনপির দিকেই তাদের আস্থা আরও দৃঢ় হচ্ছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ধানের শীষের সমর্থনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পদযাত্রা শেষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, “জনগণ বিএনপির ওপর আস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে। তারেক রহমানের সমাবেশে লাখ লাখ মানুষ উপস্থিত হচ্ছে। যারা নির্বাচন পিছিয়ে দিতে ব্যর্থ হয়েছে, তারাই এখন অপপ্রচার চালাচ্ছে।” তিনি আরও বলেন, “জান্নাতের টিকিট বিক্রি করে নয়, আল্লাহর ইবাদতের মাধ্যমেই তাঁর সন্তুষ্টি অর্জন করা যায়।”

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে চরিত্রহননের অভিযোগ তুলে তিনি বলেন, একটি রাজনৈতিক দল ‘বটবাহিনী’ তৈরি করেছে, যারা তারেক রহমানসহ বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে অপপ্রচার ও বিকৃত তথ্য ছড়াচ্ছে।

রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরে নজরুল ইসলাম খান বলেন, “রাষ্ট্র পরিচালনার জন্য অভিজ্ঞতা প্রয়োজন। আর এই অভিজ্ঞতা সবচেয়ে বেশি রয়েছে বিএনপির। অতীতে দেশ পরিচালনার অভিজ্ঞতা থেকেই বিএনপি রাষ্ট্র পরিচালনায় সক্ষম।”

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। বিশেষ করে একটি দল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপুল অর্থ ব্যয় করে মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তবে এসব অপপ্রচারে জনগণকে বিভ্রান্ত করা যাবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আইনজীবীদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, আইনজীবীদের সঙ্গে জনগণের সরাসরি যোগাযোগ রয়েছে। অতীতের মতো এবারও তারা বিএনপির পাশে থাকবেন এবং জনগণের সঙ্গে আলোচনা করে বিভ্রান্তি দূর করতে ভূমিকা রাখবেন।

রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি প্রয়োজনীয় সব সংস্কার বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা, জনগণের জীবন ও জীবিকা নিশ্চিত করা, কর্মক্ষম বেকারদের কর্মসংস্থান সৃষ্টি, শিশুদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলা, নারী সমাজের সমস্যা সমাধান এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহকে কার্যকরভাবে পুনর্গঠনে বিএনপি কাজ করবে।

তিনি আরও বলেন, এবারের নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রাষ্ট্র পরিচালনার সবচেয়ে বেশি অভিজ্ঞতা বিএনপির রয়েছে। তাই দেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে একটি অভিজ্ঞ রাজনৈতিক দলের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া প্রয়োজন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জনপ্রিয়

সাংবাদিক উন্নয়ন পরিষদের চট্টগ্রাম বিভাগীয় কমিটি ঘোষণা। সভাপতি কামালসাধারণ সম্পাদক জিয়া

জনগণ বিএনপির ওপর আস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে: নজরুল ইসলাম খান

প্রকাশের সময় : ০৬:০৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬