০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

নতুন প্রো সেনসিটিভ টুথপেস্ট হোয়াইট প্লাস বাজারে আনল স্কয়ার, ব্র্যান্ড অ্যাম্বাসাডর মোস্তাফিজুর রহমান

  • এসটিভি২৪ নিউজ
  • প্রকাশের সময় : ০৬:১৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • 31

বাংলাদেশের মানুষের প্রতিদিনের স্বাস্থ্য সুরক্ষায় দীর্ঘদিনের আস্থার নাম স্কয়ার। সেই ধারাবাহিকতায় দেশের মানুষের জন্য সুলভ মূল্যে নতুন প্রো সেনসিটিভ টুথপেস্ট হোয়াইট প্লাস বাজারে এনেছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। সেনসিটিভ দাঁতের যত্ন, শিরশিরানি দূর করা এবং দীর্ঘস্থায়ী সুরক্ষা নিশ্চিত করতে টুথপেস্টটি কার্যকর ভূমিকা রাখবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এই পণ্যটির সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশের গর্ব, জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। দেশীয় পণ্যের পাশে দাঁড়িয়ে তিনি দেখিয়েছেন, সচেতন পছন্দের মাধ্যমেও দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করা যায়। সম্প্রতি প্রচারিত বিজ্ঞাপনে দেশপ্রেমের আবহের পাশাপাশি পণ্যটির গুণগত মান ও কার্যকারিতাও তুলে ধরা হয়েছে।

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড জানিয়েছে, আধুনিক ফর্মুলা ও আন্তর্জাতিক মান বজায় রেখে দেশের মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়েই সাশ্রয়ী মূল্যে প্রো সেনসিটিভ টুথপেস্ট হোয়াইট প্লাস বাজারে আনা হয়েছে। এই টুথপেস্ট একদিকে যেমন দাঁতের সেনসিটিভিটি কমাতে সহায়তা করবে, অন্যদিকে বিশ্বমানের ওরাল কেয়ার নিশ্চিত করবে দেশীয় পণ্যের মাধ্যমে।

মোস্তাফিজুর রহমানের সঙ্গে এই পণ্যটির যুক্ত হওয়াকে স্কয়ার দেখছে দেশপ্রেমের এক ইতিবাচক বার্তা হিসেবে। প্রতিষ্ঠানটির মতে, দেশপ্রেম শুধু ক্রিকেট মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ নয়; বরং দেশি পণ্য ব্যবহারের মাধ্যমেও তা প্রকাশ করা যায়।

বিশেষজ্ঞদের মতে, মোস্তাফিজের মতো জনপ্রিয় ক্রীড়াবিদের অংশগ্রহণ দেশীয় ব্র্যান্ডের প্রতি মানুষের আস্থা বাড়াবে এবং দেশি পণ্য ব্যবহারে সাধারণ মানুষকে আরও উৎসাহিত করবে। হোয়াইট প্লাস-এর মাধ্যমে স্কয়ার দেশীয় বাজারে মানসম্মত ও সাশ্রয়ী ওরাল কেয়ার পণ্যের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

জনপ্রিয়

সাংবাদিক উন্নয়ন পরিষদের বিভাগীয় সম্মেলনে প্রবীণ নেতা কাদেরী

নতুন প্রো সেনসিটিভ টুথপেস্ট হোয়াইট প্লাস বাজারে আনল স্কয়ার, ব্র্যান্ড অ্যাম্বাসাডর মোস্তাফিজুর রহমান

প্রকাশের সময় : ০৬:১৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬