০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

ঢাকা থেকে অপহৃত ৩ বছরের শিশু উদ্ধার, মূল হোতাসহ গ্রেপ্তার ৪

রাজধানী ঢাকা থেকে তিন বছরের এক শিশুকে অপহরণের ঘটনায় মূল হোতা মো. চাঁন মিয়াসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। একই সঙ্গে অপহরণের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই গাইবান্ধা জেলা থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি জানান, অপহরণকাণ্ডের মূল হোতা মো. চাঁন মিয়া পেশায় একজন অটোরিকশাচালক। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর মুগদা হাসপাতালের গেইটের সামনে থেকে শিশুটিকে অপহরণ করে নিয়ে যায় সে।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ঘটনার সময় শিশুটির মা সন্তানের তৃষ্ণা মেটানোর জন্য অল্প সময়ের জন্য পানি কিনতে যান। সেই সুযোগে অটোরিকশাচালক চাঁন মিয়া শিশুটিকে নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও শিশুটিকে না পেয়ে তার মা মুগদা থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার পর র‌্যাব তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে। অভিযানে মূল হোতা চাঁন মিয়াসহ তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয় এবং গাইবান্ধা জেলা থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, উদ্ধারকৃত শিশুটি সম্পূর্ণ সুস্থ রয়েছে এবং তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

জনপ্রিয়

সাংবাদিক উন্নয়ন পরিষদের বিভাগীয় সম্মেলনে প্রবীণ নেতা কাদেরী

ঢাকা থেকে অপহৃত ৩ বছরের শিশু উদ্ধার, মূল হোতাসহ গ্রেপ্তার ৪

প্রকাশের সময় : ০৪:০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬