০৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপে চেয়ারম্যান পদে ইঞ্জিনিয়ার খলিলুর রহমানের প্রার্থী ঘোষণা

  • প্রকাশের সময় : ১০:৪২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • 36

বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপে চেয়ারম্যান পদে ইঞ্জিনিয়ার খলিলুর রহমানের প্রার্খলী প্রতিবেদন: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৮নং শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদ আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে ঘোষণা দিয়েছেন স্বনামধন্য কে. কে ইঞ্জিনিয়ার্স-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রকৌশলী খলিলুর রহমান। তিনি চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ইউনুস সাহেবের বাড়ীর স্থায়ী বাসিন্দা।

স্থানীয় সূত্রে বলছে, ওই ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখে-দুঃখে পাশে থেকে একটি আধুনিক, মেধাভিত্তিক ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্যে প্রকৌশলী খলিলুর রহমান উক্ত ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রস্তুতি গ্রহণ করছেন।

এবিষয়ে ইঞ্জিনিয়ার খলিলুর রহমান জানান, তিনি নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন, নাগরিকসেবা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নকে আরও আধুনিক ও সমৃদ্ধ করার উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি সেখানকার বসবাসরত বেকার মানুষদের কর্মসংস্থানের ব্যবস্থা ও সুযোগ দুটোই তৈরি করা হবে।

তিনি আরো জানান, নির্বাচনী প্রচারণায় সততা ও স্বচ্ছতা, দূরদর্শিতা, বিনয় ও মানবসেবা, দায়িত্ববোধ এবং কার্যকর নেতৃত্বকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

ইঞ্জিনিয়ার খলিলুর রহমান আরো বলেন, বোয়ালখালী ইউনিয়নটিকে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে শ্রীপুর-খরণদ্বীপকে একটি আধুনিক ও সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করতে চান তিনি। এ জন্য তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন দরকার এবং তিনি সেটাই প্রত্যাশা করেন।

তিনি বলেন, জনগণের প্রত্যাশা ও মতামতকে গুরুত্ব দিয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা এবং সাধারণ মানুষের পাশে থাকাই হবে তার প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য।
ইতিমধ্যে, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হওয়ার পর থেকে প্রকৌশলী খলিলুর রহমান কাছ থেকে চেয়ারম্যান প্রার্থী হবার ঘোষণা আসে।

জনপ্রিয়

চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিক গ্রেপ্তার, মিলেছে অনলাইন প্রতারণার সরঞ্জাম

বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপে চেয়ারম্যান পদে ইঞ্জিনিয়ার খলিলুর রহমানের প্রার্থী ঘোষণা

প্রকাশের সময় : ১০:৪২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬