
জয়পুরহাট জেলা বাসীসহ দেশের সর্বস্তরের জনগণকে জানাই ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন! জয়পুরহাট জেলা বিএনপি, ও জয়পুরহাট জেলা প্রশাসক মোঃ মাসুদ রানা প্রধান।
১ লা সেপ্টেম্বর মঙ্গলবার আজকের এই মহান দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা, বহুদলীয় গণতন্ত্রের রূপকার, সফল রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-কে। যাঁর দূরদর্শী নেতৃত্বে এই দল এদেশের মানুষের মুক্তির মশাল হিসেবে আত্মপ্রকাশ করেছিল।
শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি গণতন্ত্রের প্রতীক, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র প্রতি, যিনি শত জুলুম-অত্যাচার সহ্য করেও আপসহীনভাবে টেকনাফ থেকে তেঁতুলিয়া গণতন্ত্রের পতাকা সমুন্নত রেখেছিলেন। স্যালুট জানাই আমাদের তরুণ প্রজন্মের অহংকার, বিএনপি’র চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী জবাব তারেক রহমান-কে, যাঁর সুদক্ষ ও আধুনিক নেতৃত্বে আমরা একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াতে ঐক্যবদ্ধ।
দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জয়পুরহাট জেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা যে ত্যাগ, রক্ত ও বীরত্বপূর্ণ লড়াই করেছেন, তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শত মামলা, হামলা ও নির্যাতন আমাদের আদর্শ থেকে এক চুলও বিচ্যুত করতে পারেনি। সাম্প্রতিক ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে জয়পুরহাটের যেসকল বীর সন্তান শহীদ হয়েছেন, আজকের দিনে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
আজকের এই দিনে জয়পুরহাট জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন-আহবায়ক হিসেবে আমি দলের সকল স্তরের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি উদাত্ত আহ্বান জানাই—আসুন, সকল ভেদাভেদ ভুলে শহীদ জিয়া এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র আদর্শে বলীয়ান হয়ে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাত ধরে একটি সুখী, সমৃদ্ধ, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গঠনে কাণ্ডারির ভূমিকা পালন করি।

মোঃ মাছুম মন্ডল 














