১০:৫৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

জয়পুরহাট,হিলিতে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অনশন,

উপজেলার খট্টা মাধবপাড়া ইউনিয়নের ঘাসুরিয়া গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন শুরু করেছেন আয়শা সিদ্দিকা নামে এক তরুণী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল থেকে তিনি প্রেমিক ইমন (২১) এর বাড়িতে অবস্থান নিয়ে বিয়ের দাবি জানাচ্ছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ঘাসুরিয়া গ্রামের ইসিম সরকারের ছেলে ইমনের সঙ্গে নওদাপাড়া গ্রামের আবু বক্করের মেয়ে আয়শা সিদ্দিকার প্রায় তিন বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। আয়শার অভিযোগ, বিয়ের আশ্বাস দিয়ে ইমন তার সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক বজায় রাখেন। সম্প্রতি তিনি বিয়ের জন্য চাপ দিলে ইমন নানা টালবাহানা শুরু করেন। একপর্যায়ে বিয়েতে অস্বীকৃতি জানান তিনি।
এরপর বৃহস্পতিবার ইমনের বাড়িতে গিয়ে অবস্থান নেন আয়শা। তার অবস্থানের খবর পেয়ে ইমন বাড়ি থেকে চলে যান বলে স্থানীয়রা জানান।

অনশনরত আয়শা সিদ্দিকা বলেন, ইমনের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। সে আমাকে বিয়ের আশ্বাস দিয়েছিল। এখন আমাকে বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছে। ইমন আমাকে বিয়ে না করা পর্যন্ত আমি এই বাড়ি থেকে যাব না।

স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা জানান, বিষয়টি নিয়ে উভয় পরিবারের সঙ্গে কথা বলে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে।

জনপ্রিয়

জয়পুরহাটে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

জয়পুরহাট,হিলিতে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অনশন,

প্রকাশের সময় : ০৪:২৯:১৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬