১২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

জেলা যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি পালিত হয়,

জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জেলা যুবদলের উদ্যোগে ৭দিন ব্যাপী শুরু হয়েছে মশক নিধন অভিযান, পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় শহরের বারিধারা এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

জেলা যুবদলের আহবায়ক শাহনেওয়াজ কবির শুভ্র’র সভাপতিত্বে এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গোলজার হোসেন, যুগ্ন আহবায়ক এম এ ওহাব ও জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব শরীফুল ইসলাম।

কর্মসূচিতে জেলা যুবদলের যুগ্ন আহবায়ক হারুনুর রশীদ জুয়েল ও তৈৗফিক এলাহী সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় মশা নিধনের জন্য বিভিন্ন স্থানে স্প্রে করার পাশাপাশি সড়কের পাশে, ড্রেন, ঝোপ-ঝাড় ও বিভিন্ন স্থানে জমে থাকা আগাছা ও ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।
পাশাপাশি ডেঙ্গু থেকে রক্ষা পেতে বাড়ির আশপাশে পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া ও নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়।

জেলা যুবদলের আহবায়ক শাহনেওয়াজ কবির শুভ্র জানান, ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা অত্যন্ত জরুরি।

বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা, ড্রেন ও আশপাশের এলাকায় পানি, ময়লা আবর্জনা জমে আছে কি না, তা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।

মশার প্রজনন স্থল ধ্বংস করা গেলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। এ লক্ষ্যেই জেলা যুবদলের উদ্যোগে ৭ দিনব্যাপী এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শহরের পাশাপাশি বিভিন্ন গ্রামাঞ্চলেও এ কার্যক্রম পরিচালনা করা হবে।

সিআরএ নির্বাচনে দপ্তর সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহ করেছেন সাফায়েত মোরশেদ

জেলা যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি পালিত হয়,

প্রকাশের সময় : ১১:২২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬