১২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

প্রবাসী বন্ধুকে আনতে গিয়ে ফেরার পথে প্রাণ গেল দুজনের, আহত ৭

জয়পুরহাট,খেতলালে, মালয়েশিয়া থেকে দেশে ফেরা বন্ধুকে ঢাকার বিমানবন্দর থেকে আনতে গিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জয়পুরহাটের ক্ষেতলাল ও আক্কেলপুরের দুই যুবক নিহত হয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতের শেষ দিকে বগুড়ার শেরপুর উপজেলার ৯ মাইল এলাকায় ট্রাকের সঙ্গে হাইস মাইক্রোবাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ক্ষেতলালের বাড়ইল কুঠিপাড়া গ্রামের জোবায়ের হোসেন (২৭) এবং আক্কেলপুরের গোপীনাথপুর পূর্বপাড়া গ্রামের মাইক্রোবাসচালক ফেরদৌস (২২)।

দুর্ঘটনায় প্রবাসী সুজন মিয়াসহ আরও সাতজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহত জোবায়েরের আট বছরের একটি কন্যাসন্তান রয়েছে। তার স্ত্রীও অন্তঃসত্ত্বা। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে দুই পরিবারের পরিবেশ।

সিআরএ নির্বাচনে দপ্তর সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহ করেছেন সাফায়েত মোরশেদ

প্রবাসী বন্ধুকে আনতে গিয়ে ফেরার পথে প্রাণ গেল দুজনের, আহত ৭

প্রকাশের সময় : ১১:৫১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬