০৬:১১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

কুসুম্বা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গফুর মন্ডলের পরামর্শ সভা অনুষ্ঠিত,

পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী নির্ধারণে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় দুইবারের সাবেক চেয়ারম্যান, পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক অধ্যক্ষ মোঃ আব্দুল গফুর মন্ডলকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সমর্থন জানিয়েছেন উপস্থিত ভোটাররা। তাঁকে আবারও চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে মত প্রকাশ করেন সভায় অংশ নেওয়া বিভিন্ন ওয়ার্ডের ভোটাররা।
‎বৃহস্পতিবার (১ অক্টোবর) কুসুম্বা ইউনিয়ন পরিষদ চত্বরে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মোঃ নাজিম উদ্দিন মন্ডল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ আব্দুল গফুর মন্ডল।

‎সভায় উপস্থিত ভোটাররা অধ্যক্ষ মোঃ আব্দুল গফুর মন্ডলের পূর্ববর্তী দায়িত্ব পালন, রাজনৈতিক অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততার কথা উল্লেখ করে তাঁকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সমর্থন জানান। পাশাপাশি আগামী নির্বাচনে তাঁকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলেও নিজেদের মতামত তুলে ধরেন।

‎বক্তারা আশা প্রকাশ করেন, নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এ সময় উপস্থিত ব্যক্তিরা নিজেদের মধ্যে আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে আগামী দিনের করণীয় নির্ধারণের ওপর গুরুত্ব দেন।
‎
‎

সিআরএ নির্বাচনে দপ্তর সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহ করেছেন সাফায়েত মোরশেদ

কুসুম্বা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গফুর মন্ডলের পরামর্শ সভা অনুষ্ঠিত,

প্রকাশের সময় : ০৩:২৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬