
জয়পুরহাটে ,উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২ অক্টোবর ২৬ শুক্রবার সকাল ১০’টায় জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ আল মামুন মিয়ার সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জনাব মোঃ গোলজার হোসেন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জনাব যাদব সরকার (উপসচিব) অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি জেসমিন নাহার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম ও রাজস্ব) মোহাইমেনা শারমিন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ নুরুল হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক মোঃ আবদুল আলীম ও প্রকৌশলী আবদুল বাতেন,বিসিক শিলপনগরী জয়পুরহাট কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক লিটন চন্দ্র দাস সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শিক্ষক ও গণমাধ্যম কর্মীবৃন্দ ।
আলোচনা সভায় অতিথিগণ বলেন, বিশ্বে টিকে থাকতে হলে উৎপাদনশীলতা বৃদ্ধির কোন বিকল্প নেই। আর উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য উদ্ভাবন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলা অত্যন্ত জরুরি।
সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানে উৎপাদনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে পারলে দেশের অর্থনৈতিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

মোঃ মাছুম মন্ডল, জয়পুরহাট জেলা প্রতিনিধি, 









