০৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে ডিবির অভিযানে দেশীয় তৈরি এলজি ও কার্তুজ উদ্ধার, গ্রেপ্তার ১

  • প্রকাশের সময় : ১০:২৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • 3

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি ও একটি সীসার কার্তুজসহ মো. মিজানুর রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি-পশ্চিম)। এ সময় অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি লেগুনাও জব্দ করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার এক সহযোগী পালিয়ে যায়।

রোববার (১ নভেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে বায়েজিদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এম. আলম গ্যাস স্টেশনের দক্ষিণ পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মহানগর এলাকায় বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ওই এলাকায় দুই ব্যক্তি অবৈধ অস্ত্র ও গুলি কেনাবেচা করছেন। পরে ডিবি-পশ্চিম বিভাগের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় একটি লেগুনায় থাকা দুই ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। ধাওয়া করে মো. মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হলেও তার সহযোগী নিজাম উদ্দিন (২৮) পালিয়ে যান।

পরে গ্রেপ্তার মিজানুর রহমানের দেখানো ও শনাক্তমতে লেগুনার চালকের আসনের নিচে রাখা একটি ব্যাগ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও একটি সীসার কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় অস্ত্র পরিবহনে ব্যবহৃত চট্ট-মেট্রো-ছ-১১-৪১৩৪ নম্বরের লেগুনাটি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে জানিয়েছে পুলিশ। তবে অস্ত্র ও কার্তুজের পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি।

এ ঘটনায় গ্রেপ্তার মো. মিজানুর রহমান ও পলাতক নিজাম উদ্দিনের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনের ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ আরও জানায়, পলাতক নিজাম উদ্দিনের বিরুদ্ধে হালিশহর থানায় একটি প্রতারণার মামলা রয়েছে।

জনপ্রিয়

খুলশীতে সেচ্ছাসেবক দল নেতা মুরাদকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় চমেকে ভর্তি ​বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন সেগুনবাগান এলাকায় সন্ত্রাসী হামলায় মো. মুরাদ নামের এক সেচ্ছাসেবক দল নেতা গুরুতর আহত হয়েছেন। গত শনিবার রাত আনুমানিক ১১টার দিকে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ​আহত মুরাদ খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের কার্যকরী সদস্য এবং অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরুর অনুসারী হিসেবে পরিচিত। ​স্থানীয় সূত্রে জানা গেছে, আলমগীর নামের এক চিহ্নিত দুর্বৃত্ত মুরাদকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মুরাদকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ​পুলিশ জানিয়েছে, অভিযুক্ত আলমগীরের বিরুদ্ধে অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলশী থানা পুলিশ জানায়, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চট্টগ্রামে ডিবির অভিযানে দেশীয় তৈরি এলজি ও কার্তুজ উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রামে ডিবির অভিযানে দেশীয় তৈরি এলজি ও কার্তুজ উদ্ধার, গ্রেপ্তার ১

প্রকাশের সময় : ১০:২৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬