০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচন হবে, আশাবাদ অন্তর্বর্তী সরকারের: শফিকুল আলম

  • প্রকাশের সময় : ০৫:২৬:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • 46

নিজস্ব প্রতিবেদক :

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য হবে বলে অন্তর্বর্তী সরকার আশাবাদী। তিনি বলেন, সরকার বাংলাদেশকে এমন একটি নির্বাচন উপহার দিতে চায়, যা দেশের অন্যতম সেরা নির্বাচন হিসেবে বিবেচিত হবে।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, এই নির্বাচন কেবল একটি সংসদ নির্বাচন নয়; বরং এটি এক অর্থে গণভোটের অংশ, যেখানে সংস্কার বিষয়ে জনগণের মতামত প্রতিফলিত হবে। এ কারণে ভোটার উপস্থিতি উল্লেখযোগ্য হবে বলে সরকার প্রত্যাশা করছে।

নির্বাচন ঘিরে নিরাপত্তা প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, সরকার এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং নিয়মিত বৈঠকের মাধ্যমে সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হচ্ছে। তিনি জানান, গত ২৯ ডিসেম্বর মনোনয়ন দাখিলের শেষদিন পর্যন্ত দেশের কোথাও কোনো বিশৃঙ্খলা বা সহিংসতার ঘটনা ঘটেনি।

প্রতিটি আসনে গড়ে আটজনের বেশি প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন উল্লেখ করে শফিকুল আলম বলেন, এটি প্রতিযোগিতামূলক নির্বাচনের একটি ইতিবাচক দিক।

ভোটারদের সচেতনতা প্রসঙ্গে তিনি বলেন, দেশের প্রায় ৯০ শতাংশ মানুষ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন। পাশাপাশি বর্তমান সাক্ষরতার হার প্রায় ৮০ শতাংশে পৌঁছেছে, যা ভোটারদের সচেতনতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে।

তিনি আরও জানান, ভোট হতে এখনো ৪১ দিন সময় বাকি। এ সময়ে ভোটার সচেতনতা বাড়াতে দেশের ৬৪ জেলা ও ৩০০ উপজেলায় ‘ভোটের গাড়ি’ কার্যক্রম পরিচালিত হবে।

জনপ্রিয়

সাংবাদিক উন্নয়ন পরিষদের বিভাগীয় সম্মেলনে প্রবীণ নেতা কাদেরী

অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচন হবে, আশাবাদ অন্তর্বর্তী সরকারের: শফিকুল আলম

প্রকাশের সময় : ০৫:২৬:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬