০৭:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

রাউজানের নাশকতা মামলার পলাতক আসামি মোঃ নাছির গ্রেফতার

  • প্রকাশের সময় : ০৬:০০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • 124

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম জেলার রাউজান থানার একটি নাশকতা মামলার এজাহারনামীয় পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে যে রাউজান থানার মামলা নম্বর-১০, তারিখ ৭ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দে দায়েরকৃত নাশকতা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ নাছির রাউজান থানা এলাকায় অবস্থান করছে। মামলাটি পেনাল কোড ১৮৬০ এর ১৪৩/৪৪৭/৪৪৮/২৯৫-ক/৩৭৯/৪৩৬/৪২৭/৫০৬/১০৯ ধারাসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩ ধারায় দায়ের করা হয়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত বুধবার (৭ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে র‍্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন চিকদাইর নতুনহাট লোহার ব্রিজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নাশকতা মামলার ২০ নম্বর এজাহারনামীয় পলাতক আসামি মোঃ নাছির (৪৫), পিতা—মৃত মুন্সি মিয়া, সাং—চুনতিপাড়া, থানা—রাউজান, জেলা—চট্টগ্রামকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রাম জেলার রাউজান থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, নাশকতা ও সহিংসতা সংক্রান্ত মামলার পলাতক আসামিদের গ্রেফতারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

পাহাড়ে মানবাধিকার পরিস্থিতির বিষয়ে রাঙামাটিতে পিসিএনপি’র সংবাদ সম্মেলন

রাউজানের নাশকতা মামলার পলাতক আসামি মোঃ নাছির গ্রেফতার

প্রকাশের সময় : ০৬:০০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬