০৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

নির্বাচন সামনে রেখে সরকারি চিঠিপত্রে বাধ্যতামূলক হচ্ছে বিশেষ লোগো

  • প্রকাশের সময় : ০৪:২৭:২৯ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • 44

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সরকারি সব ধরনের যোগাযোগে বিশেষ লোগো ব্যবহারের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সম্প্রতি এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে সব মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত সরকারি সব চিঠিপত্রের ডান পাশে নির্ধারিত এই বিশেষ লোগোটি ব্যবহার করতে হবে। মাঠ প্রশাসন থেকে শুরু করে কেন্দ্রীয় সচিবালয়ের সব দপ্তরের আনুষ্ঠানিক পত্র আদান-প্রদানে লোগোটির উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে।

এর আগে গত ৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দেওয়া হয়। ওই চিঠির প্রেক্ষিতেই সর্বশেষ এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানানো হয়েছে।

লোগো ব্যবহারের পাশাপাশি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দৃষ্টিনন্দন স্থানে লোগো সংবলিত ব্যানার প্রদর্শনের জন্যও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি দপ্তর, গুরুত্বপূর্ণ সড়ক, প্রশাসনিক ভবন ও জনসমাগমস্থলে এসব ব্যানার স্থাপন করা হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনের আমেজ তৈরি এবং গণভোট ও নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে জনসচেতনতা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরকারের সার্বিক প্রস্তুতির অংশ হিসেবেই এই পদক্ষেপকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

জনপ্রিয়

সাংবাদিক উন্নয়ন পরিষদের বিভাগীয় সম্মেলনে প্রবীণ নেতা কাদেরী

নির্বাচন সামনে রেখে সরকারি চিঠিপত্রে বাধ্যতামূলক হচ্ছে বিশেষ লোগো

প্রকাশের সময় : ০৪:২৭:২৯ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬