০৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিলে সাফল্য ৫২ জনের

  • প্রকাশের সময় : ০৪:৩১:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • 48

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে ৫২ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) আপিল শুনানির প্রথম দিন শেষে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

ইসির তথ্য অনুযায়ী, প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর পর্যন্ত আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৫২ জন প্রার্থীর আপিল মঞ্জুর করে তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে ১৫ জনের আপিল নামঞ্জুর করা হয়েছে এবং তিনজন প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রেখে আবেদনগুলো বিবেচনাধীন রাখা হয়েছে।

ইসি সিনিয়র সচিব বলেন, “নিষ্পত্তি করা ৭০টি আপিলের মধ্যে ৫২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ১৫ জনের আবেদন নামঞ্জুর এবং তিনজনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

এর আগে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। এসব আপিলের শুনানি আজ থেকে শুরু হয়ে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে।

নির্ধারিত সূচি অনুযায়ী, রোববার ৭১ থেকে ১৪০ নম্বর, সোমবার ১৪১ থেকে ২১০ নম্বর এবং মঙ্গলবার ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তির পর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন। প্রতীক পাওয়ার পর ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জনপ্রিয়

সাংবাদিক উন্নয়ন পরিষদের বিভাগীয় সম্মেলনে প্রবীণ নেতা কাদেরী

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিলে সাফল্য ৫২ জনের

প্রকাশের সময় : ০৪:৩১:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬