০৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

খালেদা জিয়া ছিলেন জনগণের হৃদয়ের কিংবদন্তি স্পন্দন: কবীর আহমেদ ভূইয়া

  • প্রকাশের সময় : ০৫:৪৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • 51

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনে বিএনপির চূড়ান্ত মনোনীত প্রার্থী কবীর আহমেদ ভূইয়া বলেছেন, “বেগম খালেদা জিয়া ছিলেন জনগণের হৃদয়ের কিংবদন্তি স্পন্দন। তার মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।”

বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে বায়েক ইউনিয়ন বিএনপির উদ্যোগে কসবা উপজেলার নয়নপুর বাজারে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বায়েক ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখর উদ্দিন আহমদ খান পিপি, সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, কসবা পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম ভূইয়া, সাধারণ সম্পাদক আইয়ুম খানসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে কবীর আহমেদ ভূইয়া আরও বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন দেশের গণতন্ত্র, মানবাধিকার, ভোটের অধিকার ও বহুদলীয় রাজনীতির প্রতীক। তার আদর্শ, ত্যাগ ও সংগ্রাম আমাদের চলমান রাজনৈতিক আন্দোলনের অনুপ্রেরণা হয়ে থাকবে।”

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি জিয়া পরিবারের জীবিত সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় বিএনপি চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং তিনি যেন দায়িত্ব সুষ্ঠু ও সফলভাবে পালন করতে পারেন—সে জন্য দোয়া করা হয়।

অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষের উপস্থিতিতে দোয়া মাহফিলটি এক আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।

জনপ্রিয়

সাংবাদিক উন্নয়ন পরিষদের বিভাগীয় সম্মেলনে প্রবীণ নেতা কাদেরী

খালেদা জিয়া ছিলেন জনগণের হৃদয়ের কিংবদন্তি স্পন্দন: কবীর আহমেদ ভূইয়া

প্রকাশের সময় : ০৫:৪৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬