০৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

বিপুল পরিমাণ সিমেন্টসহ ১১ জন পাচারকারী আটক

  • এসটিভি২৪ নিউজ
  • প্রকাশের সময় : ০৭:০৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • 19

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ১১ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। রবিবার ১৮ জানুয়ারি বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ জানুয়ারি রবিবার মধ্যরাত ১টায় কোস্ট গার্ড জাহাজ তাজউদ্দিন কর্তৃক সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন দক্ষিণ-পূর্ব সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি ফিশিং বোটে তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩ লক্ষ ৩৭ হাজার টাকা মূল্যের ৭৫০ বস্তা সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোটসহ ১১ জন পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

জনপ্রিয়

চট্টগ্রামে সাংবাদিক লাঞ্ছিত ঘটনার প্রতিবাদে মানববন্ধন

বিপুল পরিমাণ সিমেন্টসহ ১১ জন পাচারকারী আটক

প্রকাশের সময় : ০৭:০৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬