
সিরাজগঞ্জের শাহজাদপুরে পত্রিকার হকার ও অসহায়ের মাঝে কম্বল বিতরণ করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।
সাংবাদিকদের সামাজিক দায়বদ্ধতা মূলক কর্মসূচির আওতায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহায়তায় উপজেলার বিভিন্ন এলাকায় এই কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজ হোসেন রাজা ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ মাহমুদ এই সকল মানুষের বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরণ করেছেন।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মনে করে সাংবাদিকরা শুধু সংবাদের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে না, সমাজের পিছিয়ে থাকা মানুষের জন্য তাদেরও দায়বদ্ধতা রয়েছে।
তাই এই সংগঠনের পক্ষ থেকে সামাজিক দায়বদ্ধতা মূলক কর্মসূচীর আওতায় এই উদ্যোগ গ্রহন করা হয়েছিলো। পর্যায়ক্রমে রংপুর অঞ্চলের কিছু সাংবাদিক,পত্রিকার হকার ও অসহায়ের মাঝে আরো কিছু কম্বল বিতরণ করা হবে।
সংগঠনটির সদস্য ও সমাজের বিত্তবানদের সহযোগিতায় এই বছর সাধ্যমত এই কর্মসূচী চালু করা হয়েছে। ইতিপূর্বে সাংবাদিকদের সামাজিক দায়বদ্ধতা মূলক কর্মসূচীর আওতায় এই সংগঠন খাদ্য ও পোশাক সংগ্রহ করে অতি বন্যায় ফেনী,নোয়াখালী ও কুমিল্লার সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছিল।

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি, এসটিভি২৪ নিউজ 


















