১২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের ইশতেহার ঘোষণা, মানবতার রাষ্ট্র গঠনের অঙ্গীকার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের পক্ষে ৪৭ দফা ইশতেহার ঘোষণা করেছেন সংগঠনের মহাসচিব ও নারায়ণগঞ্জ-০১ (রূপগঞ্জ) আসনের প্রার্থী শেখ রায়হান রাহবার।

মঙ্গলবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্বাহী অফিসারের কার্যালয় চত্বরে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তিনি এই ইশতেহার তুলে ধরেন। অনুষ্ঠানে বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা ও মানবতার রাজনীতির প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের দর্শন ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়।

ইশতেহার ঘোষণাকালে শেখ রায়হান রাহবার বলেন, ইনসানিয়াত বিপ্লবের মূল দর্শন হলো মানুষকে মানুষ হিসেবে দেখা। ধর্ম, বর্ণ, লিঙ্গ, ভাষা, জাতি কিংবা রাষ্ট্রীয় পরিচয়ের ভিত্তিতে কোনো বিভাজন নয়—বরং ভাই-বোনের সমান মর্যাদা ও অধিকারভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনই তাদের রাজনীতির লক্ষ্য।

ইশতেহারে শিল্পকারখানা স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি, মানবিক ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা, কৃষি উন্নয়ন, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণ এবং সব নাগরিকের সমান নিরাপত্তা ও মর্যাদাভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার করা হয়।

তিনি বলেন, “ইনসানিয়াত বিপ্লবের বাইরে বস্তুবাদী চেতনার ভিত্তিতে মানুষে মানুষে বৈষম্য, বিভেদ ও বিদ্বেষ তৈরি করা হয়। একমাত্র ইনসানিয়াত বিপ্লবই স্রষ্টার আলো ও মানবিক সাম্যের ভিত্তিতে সর্বজনীন মানবতার রাজনীতির দিশা দেয়।”

৪৭ দফা ইশতেহারে উল্লেখ করা হয়—মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠা, মা-বোন ও শিশুদের আতঙ্ক ও নির্যাতনের অবসান, সব মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় সম্পদের মালিকানা জনগণের হাতে ন্যস্ত করার অঙ্গীকার। একই সঙ্গে সকল ধর্মের মানুষের সমান অধিকার, স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়।

শেখ রায়হান রাহবার বলেন, মানবতার রাজনীতি ছাড়া পৃথিবীর সব রাজনীতি শেষ পর্যন্ত গোষ্ঠীতন্ত্র ও স্বৈরশাসনের দিকে ধাবিত হয়, যা রাষ্ট্র ও মানবজীবনের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনে। তাই একটি বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র গঠনে ইনসানিয়াত বিপ্লবের বিকল্প নেই।

তিনি আসন্ন নির্বাচনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থীদের আপেল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের নির্দেশনায় ঢাকা মহানগর সভাপতি আওয়াল আল কাদেরী, সংগঠনের প্রেসিডিয়াম সদস্য আল্লামা চিশতিসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন আসনের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

সাংবাদিক নেতা বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত’র ৭২তম জন্মবার্ষিকী উদযাপিত

ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের ইশতেহার ঘোষণা, মানবতার রাষ্ট্র গঠনের অঙ্গীকার

প্রকাশের সময় : ০৬:৩৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬