
চট্টগ্রাম–৯ আসনের অন্তর্গত বাকলিয়া ১৭ নম্বর ওয়ার্ডে আজ সকাল ১০টায় সৈয়দ শাহ রোডসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম–৯ আসনের জামায়াত মনোনীত ও ১১ দলের সমর্থিত প্রার্থী ডা. একেএম ফজলুল হক।
গণসংযোগকালে ডা. একেএম ফজলুল হক বলেন, জনগণের রায়ে বিজয়ী হতে পারলে চট্টগ্রাম–৯ আসনকে একটি আধুনিক, উন্নয়ন ও জনকল্যাণমুখী আসনে পরিণত করবো। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে আমি সর্বোচ্চ গুরুত্ব দেব।
তিনি আরও বলেন, বাকলিয়া এলাকাসহ পুরো আসনের দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন করাই আমার মূল লক্ষ্য।
গণসংযোগকালে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা প্রার্থীর কাছে তুলে ধরেন। ডা. একেএম ফজলুল হক সবার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।
উক্ত গণসংযোগ ও প্রচারণা কর্মসূচিতে স্থানীয় নেতৃবৃন্দ, সমাজকর্মী এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

এসটিভি২৪ নিউজ 

















