০৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে বিএনপি: রংপুরের জনসভায় তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিয়েছে বিএনপি। তিনি বলেন, জনগণের মতামতের প্রতিফলন ঘটাতেই গণভোটে বিএনপি সমর্থন জানাচ্ছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাঁও মাঠে আয়োজিত এক বিশাল বিভাগীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “রংপুর আবু সাঈদের পবিত্র রক্তে ভেজা মাটি। আবু সাঈদ ও ওয়াসিমসহ প্রায় ১৪০০ শহীদ যে স্বপ্ন নিয়ে জীবন উৎসর্গ করেছেন, সেই ‘জুলাই সনদ’ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।”

তিনি বলেন, ৫ আগস্টের বিপ্লবে সাধারণ মানুষের যে ঐক্য ও অংশগ্রহণ ছিল, তা ধরে রাখতে হবে। নিশিরাত বা ডামি নির্বাচনের দিন শেষ উল্লেখ করে তিনি জনগণকে তাদের ভোটাধিকার প্রয়োগে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

রংপুরের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, “অনেকে রংপুরকে গরিব অঞ্চল বলে, কিন্তু বাস্তবে এটি অত্যন্ত সম্ভাবনাময় এলাকা। আমাদের লক্ষ্য রংপুরকে নতুনভাবে সাজানো।” তিনি জানান, রংপুরে কৃষিজাত পণ্যের ওপর ভিত্তি করে শিল্পকারখানা গড়ে তোলা হবে এবং ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেওয়া হবে, যাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়। পাশাপাশি স্থানীয় আইটি প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট সময়ের জন্য কর ছাড় দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

কৃষক ও নারীদের কল্যাণে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে এবং কৃষি কার্ডের মাধ্যমে সহায়তা নিশ্চিত করা হবে। অন্তত একটি ফসলের জন্য বীজ ও কীটনাশক বিনা মূল্যে দেওয়া হবে। নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও অধিকার নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণাও দেন তিনি।

উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, “আমরা আমাদের পরিকল্পনা বললাম, এখন আপনাদের পরিকল্পনা কী?” এ সময় জনতা একযোগে ‘ধানের শীষ’ বলে স্লোগান দিলে তিনি সবাইকে ফজরের নামাজ আদায় করে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

আজ রাত সাড়ে ৮টার দিকে তারেক রহমান সভামঞ্চে উপস্থিত হন। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী বেলা সাড়ে ৪টায় তার উপস্থিত হওয়ার কথা থাকলেও পথে নেতাকর্মীদের অভ্যর্থনায় সময়ক্ষেপণ হওয়ায় তিনি রাতে মঞ্চে পৌঁছান। এর আগে তিনি বগুড়া থেকে সড়কপথে রংপুরের উদ্দেশ্যে রওনা দেন।

জনসভায় যোগ দেওয়ার আগে সন্ধ্যা ৬টার দিকে পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন বিএনপি চেয়ারম্যান। পরে তিনি আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিভাগীয় নির্বাচনি জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত ছিলেন। বেলা ৪টা থেকে জনসভার কার্যক্রম শুরু হয় এবং রংপুর বিভাগের বিভিন্ন আসনের মনোনীত প্রার্থীরা বক্তব্য দেন।

দীর্ঘ দুই দশক পর তারেক রহমানের রংপুর আগমনকে ঘিরে সকাল থেকেই জনসভাস্থলে নেতাকর্মীদের ঢল নামে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কালেক্টরেট ঈদগাঁও মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

জনপ্রিয়

সাংবাদিক উন্নয়ন পরিষদের চট্টগ্রাম বিভাগীয় কমিটি ঘোষণা। সভাপতি কামালসাধারণ সম্পাদক জিয়া

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে বিএনপি: রংপুরের জনসভায় তারেক রহমান

প্রকাশের সময় : ০৩:৫৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬