০৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

উত্তরাঞ্চলের তিন জেলা সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

  • প্রকাশের সময় : ০৬:১৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • 18

দিনাজপুর:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে দেশের উত্তরাঞ্চলের তিন জেলা সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী শনিবার (৭ ফেব্রুয়ারি) তিনি ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারী জেলা সফর করবেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুর জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, আসন্ন নির্বাচনে দলের প্রার্থীদের পক্ষে গণসংযোগ ও জনসভায় অংশ নিতে তারেক রহমান উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় সফর করবেন। সফরকালে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়, স্থানীয় জনগণের সঙ্গে সাক্ষাৎ এবং নির্বাচনি বার্তা তুলে ধরবেন।

জেলা বিএনপির নেতারা জানান, সফরকে ঘিরে ইতোমধ্যে সংশ্লিষ্ট জেলাগুলোতে প্রস্তুতি শুরু হয়েছে। সম্ভাব্য জনসভা ও গণসংযোগ কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীরা মাঠপর্যায়ে কাজ করছেন।

তবে সফরের বিস্তারিত সময়সূচি ও কর্মসূচি পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।

জনপ্রিয়

চট্টগ্রামে সাংবাদিক লাঞ্ছিত ঘটনার প্রতিবাদে মানববন্ধন

উত্তরাঞ্চলের তিন জেলা সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

প্রকাশের সময় : ০৬:১৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬