
রাজধানীতে সাংবাদিক উন্নয়ন পরিষদ (জেডিসি)-এর ৪১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। ৪ মার্চ বুধবার রাজধানীর ঢাকার টিকাটুলী চৌধুরী শপিং মলে অবস্থিত সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের চেয়ারম্যান মিজান উল্লাহর স্বাক্ষরিত এ কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শহিদুল ইসলাম (চেয়ারম্যান, এস টিভি), সহ-সভাপতি বিল্লাল হোসেন (সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন খবর), সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা রেখা চৌধুরী (বার্তা সম্পাদক, জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম বাবলু, অর্থ সম্পাদক সোহাগ হোসেন মোল্লা, দপ্তর ও প্রচার সম্পাদক আসিফ খন্দকার, মহিলা সম্পাদক বিবি কুলসুম, প্রবাসী বিষয়ক সম্পাদক ওমর ফারুক এবং কার্যকরী সদস্য হিসেবে গোলাম কিবরিয়া, রাসেল মাহমুদ ও নজরুল ইসলাম মানিকসহ দেশের বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সংবাদকর্মীরা স্থান পেয়েছেন।
কমিটি ঘোষণার আগে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি, বিশিষ্ট আইনবিদ ও বিএনপি মিডিয়া সেলের সদস্য ফয়সাল মাহমুদ ফয়েজী এবং আলোর ছোঁয়া মানব কল্যাণ সোসাইটি-এর চেয়ারম্যান ও সাংবাদিক উন্নয়ন পরিষদের পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান সরকার জামালের উপস্থিতিতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কমিটি ঘোষণার পর বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সংগঠনের চেয়ারম্যান মিজান উল্লাহ সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে সাংবাদিকদের অধিকার রক্ষা ও পেশাগত মানোন্নয়নে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

স্টাফ রিপোর্ট, এসটিভি২৪ 




















