০৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

বাউবির নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে ঢাকা আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০৭:৩০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • 34

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) নবনিযুক্ত মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান-এর সাথে ঢাকা আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীরা এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

আজ ৩১ মার্চ ২০২৬ তারিখ মঙ্গলবার সকাল ১০:০০টায় উপাচার্যের ঢাকাস্থ কার্যালয়ের কনফারেন্স রুমে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ঢাকা আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোঃ নাসির উদ্দিন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান-কে ফুল দিয়ে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

সৌজন্য সাক্ষাৎকালে উপাচার্য বলেন, “দেশ ও জাতির কল্যাণে প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ নিষ্ঠা, দায়িত্ববোধ ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। তিনি আরও বলেন, দেশের সর্বস্তরের জনগণের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে উন্মুক্ত ও দূরশিক্ষণ পদ্ধতির মাধ্যমে এই বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে শিক্ষার্থীরাই আমাদের প্রধান শক্তি। তাদের মানসম্মত শিক্ষা প্রদানই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য। উপাচার্য শিক্ষার্থীদের জন্য শিক্ষা সেবা আরও সহজীকরণ, তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং ইতিবাচক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সাথে আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রসমূহের কর্মকর্তা-কর্মচারীদের স্টাডি সেন্টারের সমন্বয়কারী ও টিউটরদের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান। তিনি সময়ানুবর্তীতার উপর গুরুত্বারোপ করে বলেন, একটি সুন্দর ও সহায়ক কর্মপরিবেশ নিশ্চিত করে যথাসময়ে অফিসে উপস্থিতি এবং টিমওয়ার্কের মাধ্যমে কাজ করতে হবে”।

এছাড়াও উপাচার্য দেশে বিদ্যমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি অফিস কার্যক্রমে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দিনের বেলায় প্রাকৃতিক আলো ব্যবহার, অপ্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার পরিহার এবং অফিস সময় শেষে ফ্যান, লাইট, ফ্রিজসহ সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমকে আধুনিক, যুগোপযোগী ও গতিশীল শিক্ষাব্যবস্থায় রূপান্তরে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টি.এম আহমেদ হুসেইন, ঢাকা আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোঃ নাসির উদ্দিন-সহ আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

জনপ্রিয়

জন্মদিনের আলোয় সাহসী এক কলম—কাজী আবুল মনসুরকে নিবেদিত শ্রদ্ধার্ঘ্য-

বাউবির নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে ঢাকা আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৭:৩০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬