
পাটোয়ার ড্যাফডিলস কিন্ডারগার্টেন এর বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পঁচিশ বছর পূর্তি উপলক্ষ্যে রজত জয়ন্তী পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২৩শে এপ্রিল বৃহস্পতিবার কিন্ডারগার্টেন মিলনায়তনে উক্ত অনুষ্ঠান পরিচালনা করা হয় ।উক্ত অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাষ্টার রফিকুল ইসলাম মিয়াজী ও সহকারী শিক্ষক তাহমিনা ভুঁইয়া এবং অথিতীরদের আসন অলঙ্কিত করার জন্য উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজ সেবক, অএ প্রতিষ্ঠানের প্রতিষ্টাতা সভাপতি মাওলানা এস এম মহি উদ্দিন, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা, ড্যাফডিলস ফ্রেন্ডস সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক শোয়াইব খন্দকার, ডাক্তার সাদ্দাম পাটোয়ারী, শাকতলী উচ্চ বিদ্যালয়ের ভার পাপ্ত প্রধান শিক্ষক মাষ্টার মানিক চন্দ্র মজুমদার, ড্যাফডিলস কিন্ডারগার্টেন এর সাধারণ সম্পাদক, মাষ্টার মোবাশ্বের হোসেন, মাওলানা যোবায়ের উদ্দীন খন্দকার, অভিভাবক সদস্য মুহাম্মদ মনির হোসেন রাজু, নাংগলকোট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শাহাজাহান, খোরশেদ আলম, তানভীর সিদ্দিকী সৈকত, মোজ্জাম্মেল হক মজুমদার, নুরুল আলম মারুফ, শিক্ষক শিক্ষিকা বৃন্দ, এলাকার গন্য মান্য ব্যক্তি বর্গ। অনুষ্ঠানে সাবেক তিন শিক্ষককে সম্মাননা স্বারক প্রদান করা হয়,,,

মাসুদ 















