০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

আত্মহত্যা নয়; বরং পরিকল্পিত হত্যাকাণ্ড

  • প্রকাশের সময় : ০১:৩১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • 7

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন নয়াহাট বাজার এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত নার্গিস আক্তারের (২৫) পরিবারের পক্ষ থেকে তার স্বামী জুয়েল হোসেনের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে বায়েজিদ বোস্তামী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ উনসত্তরিয়া এলাকার বাসিন্দা নার্গিস আক্তারের সঙ্গে প্রায় পাঁচ মাস আগে প্রেমের সম্পর্কের পর পারিবারিকভাবে জুয়েল হোসেনের বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয়ে স্বামী তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা।

নিহতের পরিবারের দাবি, গত ১২ জুন বিকেলে মোবাইল ফোনে নার্গিসকে গালিগালাজ ও মানসিকভাবে হেনস্তা করেন তার স্বামী। এরপর সন্ধ্যা ৭টার দিকে পরিবারের সদস্যরা জানতে পারেন, নার্গিস আত্মহত্যা করেছেন বলে প্রচার করা হচ্ছে। খবর পেয়ে তারা অক্সিজেন নয়াহাট বাজারের উত্তর পাশে হাসিব চৌধুরীর দ্বিতীয় তলার ভাড়া বাসায় ছুটে যান।

স্বজনদের ভাষ্যমতে, সেখানে গিয়ে তারা নার্গিসকে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাত ১০টা ১১ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের প্রাথমিক প্রতিবেদনে “Brought Dead, H/O Hanging” উল্লেখ করা হয়েছে।

তবে নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়; বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের অভিযোগ, দীর্ঘদিনের নির্যাতনের ধারাবাহিকতায় নার্গিসকে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ঘটনার সময় বাসার দরজা ভেতর থেকে বন্ধ ছিল এবং মরদেহ সিলিংয়ের সঙ্গে ওড়না
পেঁচানো অবস্থায় পাওয়া যায়। এসব বিষয়কে কেন্দ্র করে পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহ আরও জোরালো হয়েছে।

ঘটনাস্থলের আশপাশের কয়েকজন বাসিন্দা জানান, দম্পতির মধ্যে বিভিন্ন সময় পারিবারিক কলহের বিষয়টি তারা শুনেছেন। তবে ঘটনার সময় তারা কী ঘটেছিল সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। স্থানীয়রা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।

নিহতের ভাই মোহাম্মদ মহিউদ্দিন বলেন, “আমার বোনের মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। আমরা ন্যায়বিচার চাই।”

এ বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনাটিকে রহস্যজনক মৃত্যু হিসেবেই বিবেচনা করা হচ্ছে

ডেস্ক রিপোর্ট

জনপ্রিয়

আত্মহত্যা নয়; বরং পরিকল্পিত হত্যাকাণ্ড

আত্মহত্যা নয়; বরং পরিকল্পিত হত্যাকাণ্ড

প্রকাশের সময় : ০১:৩১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬