০৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

সিএমপি’র ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা

  • বিবি কুলসুম
  • প্রকাশের সময় : ০৯:৪৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • 19

১৪ জুলাই ২০২৬ খ্রি. বিকাল ৩:০০টা থেকে ৪:০০টা পর্যন্ত দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সম্মেলন কক্ষে পূর্বঘোষিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়। উন্মুক্ত এই আয়োজনে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার সেবাপ্রত্যাশীরা। তাঁদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন সিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী

সেবাপ্রত্যাশীদের নানা অভিযোগ, প্রস্তাব ও সমস্যার কথা শুনে অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। উপস্থিত কয়েকজন সেবাপ্রত্যাশী তাৎক্ষণিক সমাধান পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। অন্যরা বিভিন্ন গঠনমূলক প্রস্তাব তুলে ধরেন এবং এমন মানবিক ও জনবান্ধব উদ্যোগ গ্রহণের জন্য কমিশনার মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম); নিষ্কৃতি চাকমা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ), মোহাম্মদ লিয়াকত আলী খান, পিএসসি; উপ-পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) মোঃ রইছ উদ্দিন, উপ-পুলিশ কমিশনার (সিএসবি), মোঃ গোলাম রুহুল কুদ্দুস; জনাব মোঃ আমিরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (বন্দর) ; উপ-পুলিশ কমিশনার(কাউন্টার টেরোরিজম)(ভারপ্রাপ্ত), মোহাম্মদ বদিউজ্জামান, পিএসসিসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

পাহাড়ে মানবাধিকার পরিস্থিতির বিষয়ে রাঙামাটিতে পিসিএনপি’র সংবাদ সম্মেলন

সিএমপি’র ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা

প্রকাশের সময় : ০৯:৪৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬