০১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

জলাবদ্ধতায় বন্যাদুর্গতদের  পাশে জেলা পুলিশ, কক্সবাজার।

  • প্রকাশের সময় : ০৯:৫৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • 29

৬-৭ দিনের টানা ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতায় আক্রান্ত কক্সবাজার জেলার কক্সবাজার সদর ও পেকুয়া উপজেলার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে কক্সবাজার জেলা পুলিশ। মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে আজ ১৩ জুলাই ২০২৬ খ্রি: তারিখে কক্সবাজার সদর ও পেকুয়া উপজেলার ঝিলংজা, চৌফলদন্ডী, ফরিনাফাড়ি ও নতুন লাহাজানি পাড়া এলাকায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন কক্সবাজার জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল মাহমুদুল হাসান এবং সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) অভিজিত দাস।

এসময় সরজমিনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) মোঃ নাজিমুল হক, মানবিক সহায়তার পাশাপাশি পানিবন্দি পরিবারগুলোর সদস্যদের সাথে সরাসরি কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং বিভিন্ন সমস্যার কথা শোনেন। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের কাছে জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার জন্য জেলা পুলিশের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

বিপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন কক্সবাজার জেলা পুলিশ সুপার এবং অ্যাডিশনাল ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ ।

জনপ্রিয়

পাহাড়ে মানবাধিকার পরিস্থিতির বিষয়ে রাঙামাটিতে পিসিএনপি’র সংবাদ সম্মেলন

জলাবদ্ধতায় বন্যাদুর্গতদের  পাশে জেলা পুলিশ, কক্সবাজার।

প্রকাশের সময় : ০৯:৫৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬