১০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

জয়পুরহাটে বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের মাঝে ইজিবাইক প্রদান

জয়পুরহাট বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও গতিশীল করার লক্ষ্যে জেলা পরিষদের চেয়ারম্যান মাসুদ রানা প্রধান এরপক্ষ থেকে একটি ব্যাটারিচালিত থ্রি-হুইলার (ইজিবাইক) উপহার দেওয়া হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন এসব শিশুর শিক্ষা নিশ্চিত করতে এবং তাদের বিদ্যালয়মুখী করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

সোমবার দুপুরের জেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন ইজিবাইকটি শিক্ষার্থীদের ব্যবহারের জন্য আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে থ্রি-হুইলারটির চাবি হস্তান্তর করেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মুশফিকুর রহমান।
জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আব্দুল আলীম, জয়পুরহাট বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমিন সুলতানাসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

জনপ্রিয়

জয়পুরহাটে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

জয়পুরহাটে বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের মাঝে ইজিবাইক প্রদান

প্রকাশের সময় : ১০:৫৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬