১২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক আজাদীর ৬৭ বছরে  পদার্পণ উপলক্ষে সিআরএ’র শুভেচ্ছা।

  • প্রকাশের সময় : ০৬:৫৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • 12

চট্টগ্রামের ঐতিহ্যবাহী ও স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে চট্টগ্রাম
রিপোর্টার্স অ্যাসোসিয়েশ (সিআরএ)

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিআরএর পক্ষ থেকে দৈনিক আজাদী কর্তৃপক্ষকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় দৈনিক আজাদীর দীর্ঘ সাংবাদিকতা ও প্রকাশনা জীবনের সাফল্য কামনা করা হয়।

চট্টগ্রামের মাটি ও মানুষের কথা তুলে ধরার ক্ষেত্রে দৈনিক আজাদীর দীর্ঘদিনের ভূমিকার প্রশংসা করে সিআরএর পক্ষ থেকে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করা হয়।

উল্লেখ্য, ১৯৬০ সালের ৫ সেপ্টেম্বর চট্টগ্রামের মাটি ও মানুষের কথা বলার প্রত্যয় নিয়ে দৈনিক আজাদীর যাত্রা শুরু হয়। ২০২৬ সালের ৫ সেপ্টেম্বর পত্রিকাটি প্রতিষ্ঠার ৬৭ বছরে পদার্পণ করেছে।

জনপ্রিয়

চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিক গ্রেপ্তার, মিলেছে অনলাইন প্রতারণার সরঞ্জাম

দৈনিক আজাদীর ৬৭ বছরে  পদার্পণ উপলক্ষে সিআরএ’র শুভেচ্ছা।

প্রকাশের সময় : ০৬:৫৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬