
জয়পুরহাট,পাঁচবিবিতে যৌথ অভিযান, ৩ প্রতিষ
পাঁচবিবি বাজারে ভেজাল পণ্য ও বিভিন্ন অনিয়মের অভিযোগে তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করেছে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে পাঁচবিবি বাজারে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ভেজাল পণ্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে ব্যবসায়ীদের নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ভোক্তা অধিকার সংরক্ষণে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জয়পুরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিঃ দায়িত্ব) মেহেদী হাসান এবং জেলা নিরাপদ খাদ্য অফিসার সুমাইয়া আফরিন জিনিয়া।
এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জয়পুরহাটের সহকারী পরিচালক (অতিঃ দায়িত্ব) মেহেদী হাসান বলেন, জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মোঃ মাছুম মন্ডল, জয়পুরহাট জেলা প্রতিনিধি, 












