০১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

জয়পুরহাটে মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ,

জয়পুরহাট জেলা প্রশাসকের উদ্যোগে কিশোর-কিশোরী ও যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রাখতে এবং সুস্থ, সুন্দর শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে জয়পুরহাটের আক্কেলপুরে শিক্ষার্থীদের মাঝে ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

​বৃহস্পতিবার বিকেলে আক্কেলপুর মুজিবুর রহমান ডিগ্রি কলেজ মাঠে জয়পুরহাট জেলা পরিষদের অর্থায়নে আয়োজিত এক অনুষ্ঠানে এ সব সামগ্রী বিতরণ করা হয়। । ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে ফুটবল ও অন্যান্য খেলাধুলার সরঞ্জাম তুলে দেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার রানা, , পৌর বিএনপির সভাপতি আফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম পল্টু, সাবেক মেয়র ও বিএনপি নেতা আলমগীর চৌধুরী, বিএনপি নেতা আমিনুর রহমান ইকু, রফিকুল ইসলাম চপল প্রমুখ।

​অনুষ্ঠানে বক্তারা তরুণ ও কিশোরদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় মনোনিবেশ করার আহ্বান জানান। তারা বলেন, খেলাধুলা মানুষকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে এবং মাদকসহ বিভিন্ন সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে সাহায্য করে। সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে এমন উদ্যোগ খুবই প্রশংসনীয়।

​এই উদ্যোগে স্থানীয় তরুণ-তরুণী ও অভিভাবকরা খুশি হয়েছেন। তারা মনে করেন, এমন উদ্যোগের মাধ্যমে যুবসমাজ মাদকের হাত থেকে রক্ষা পাবে এবং সুস্থ ধারার জীবনযাত্রায় ফিরে আসবে।

জনপ্রিয়

চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিক গ্রেপ্তার, মিলেছে অনলাইন প্রতারণার সরঞ্জাম

জয়পুরহাটে মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ,

প্রকাশের সময় : ০৪:৪৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬