
ডেঙ্গু প্রতিরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রঘোষিত দেশব্যাপী ৭ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা যুবদলের উদ্যোগে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে।
কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন খুলশী থানা যুবদলের আহ্বায়ক হেলাল হোসেন হেলাল।
কর্মসূচিলগ্নে খুলশী থানার বিভিন্ন এলাকায় এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংসকরণ, জমে থাকা পানি পরিষ্কার, মশা নিধন ওষুধ ছিটানো এবং সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচি পরিচালনাকালে খুলশী থানা যুবদলের আহ্বায়ক হেলাল হোসেন হেলাল বলেন, “ডেঙ্গু মহামারী আকার ধারণ করার আগেই সাধারণ মানুষকে সচেতন করা এবং আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের সকলের সামাজিক দায়িত্ব। কেন্দ্রঘোষিত ৭ দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে আমরা প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখব।”
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক শাহজালাল পলাশ, খুলশী থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিক মল্লিক, যুগ্ম আহ্বায়ক ইউনুস মুন্না, যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দীন পিন্টু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক ভুট্টু কামাল, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাবেদ হোসেন ও যুগ্ম আহ্বায়ক জামিল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ১৪ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, মো. মুসা, আফজাল হোসেন সোহেল, ১৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জসিম, ১৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল,, ছাত্রদল নেতা হায়দার, মো. আব্দুল, মো. জুয়েল, মোহাম্মদ আবির, মোহাম্মদ জাবেদ, নুরু, মোহাম্মদ জামাল, জুয়েল, ইসমাইল, আজাদ, মাসুদ, মানিকসহ খুলশী থানা ও স্থানীয় ওয়ার্ড যুবদলের সর্বস্তরের নেতাকর্মী।

বিবি কুলসুম 










