০৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

জৈন্তাপুর সীমান্তে বিজিবি পুলিশের যৌথ অভিযানে ভারতীয় নাগরিক সহ আটক ২

  • প্রকাশের সময় : ০৭:৫৭:০৪ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • 310

সীমান্ত জনপদ ডেস্ক – জৈন্তাপুরে সীমান্তবর্তী এলাকা হতে এক ভারতীয় নাগরিক সহ দুই জনকে আটক করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র দায়িত্বরত শ্রীপুর বিওপি সদস্য ও জৈন্তাপুর মডেল থানার যৌথ অভিযানে স্হানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়।

আটক হওয়া ব্যাক্তিরা হলেন রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহর সাধুখালি গ্রামের নেপাল বিশ্বাসের ছেলে মুকুল বিশ্বাস (৩৩) ও ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের নদিয়া জেলার হরিতলা কাইখালি গ্রামের মোকান্দা মন্ডলের স্ত্রী শান্তি লতা মন্ডল (৬০)।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (৯ই ডিসেম্বর) রাত ১০:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোকামপুন্জি এলাকায় অভিযান চালায় বিজিবি ও পুলিশের নেতৃত্বে যৌথ বাহিনী। এ সময় স্হানীয়দের সহায়তায় সীমান্ত পিলার ১২৭৯/৩-এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোকামপুন্জি এলাকা হতে ভারতে অবৈধ অনুপ্রবেশের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দাদী নাতি সম্পর্কের কথা স্বীকার করে। এ সময় পুলিশ বিজিবি তাদের সাথে দুইটি ব্যাগ তল্লাশী চালিয়ে প্রয়োজনীয় পোশাক চাদর ব্যাতিত অন্য কিছু পায় নি।

মুকুল বিশ্বাসের নিকট হতে একটি এন্ড্রয়েড ফোন পাওয়া যায়। যাতে ভারতীয় অসংখ্য নাম্বারে কললিষ্টের সন্ধান পায় বিজিবি পুলিশ। এ সময় তারা জানায় সীমান্ত অতিক্রমের প্রস্তুতির পূর্বে তারা স্হানীয় ওয়্যার জৈন্তা রিসোর্ট নামে একটি আবাসিক হোটেলে অবস্থান করছিলো। তবে কিসের ভিত্তিতে হোটেল কর্তৃপক্ষ ভারতীয় নাগরিককে থাকার অনুমতি দিলো সে বিষয়ে কোন সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায় নি।

এ দিকে ভারতীয় নাগরিক সহ দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল হাফিজুর রহমান পিএসসি। তিনি বলেন প্রাথমিকভাবে ভারতীয় নাগরিক শান্তি লতাকে জিজ্ঞাসাবাদে তিনি জানান মুকুল বিশ্বাসের সাথে অবৈধভাবে তার স্বামীর বাড়ী ভারতে যাওয়ার উদ্দেশ্যে জৈন্তাপুর সীমান্তবর্তী এলাকায় আসেন। তিনি আরো জানান আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক জৈন্তাপুর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

জনপ্রিয়

খুলশীতে সেচ্ছাসেবক দল নেতা মুরাদকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় চমেকে ভর্তি ​বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন সেগুনবাগান এলাকায় সন্ত্রাসী হামলায় মো. মুরাদ নামের এক সেচ্ছাসেবক দল নেতা গুরুতর আহত হয়েছেন। গত শনিবার রাত আনুমানিক ১১টার দিকে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ​আহত মুরাদ খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের কার্যকরী সদস্য এবং অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরুর অনুসারী হিসেবে পরিচিত। ​স্থানীয় সূত্রে জানা গেছে, আলমগীর নামের এক চিহ্নিত দুর্বৃত্ত মুরাদকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মুরাদকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ​পুলিশ জানিয়েছে, অভিযুক্ত আলমগীরের বিরুদ্ধে অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলশী থানা পুলিশ জানায়, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চট্টগ্রামে ডিবির অভিযানে দেশীয় তৈরি এলজি ও কার্তুজ উদ্ধার, গ্রেপ্তার ১

জৈন্তাপুর সীমান্তে বিজিবি পুলিশের যৌথ অভিযানে ভারতীয় নাগরিক সহ আটক ২

প্রকাশের সময় : ০৭:৫৭:০৪ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪