০৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

জকিগঞ্জে উন্মুক্ত মাঠ রক্ষণাবেক্ষণে করণীয় শীর্ষক আলোচনা সভা 

  • মোস্তফা মিয়া
  • প্রকাশের সময় : ০১:২৮:০২ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • 330

জকিগঞ্জে অসংক্রামক রোগ প্রতিরোধে খেলাধুলা ও শরীর চর্চার নিমিত্বে পৌরসভার মাঠ, পার্ক ও উন্মুক্ত স্থান (পাবলিক প্লেস) রক্ষণাবেক্ষণে গাইডলাইন বিষয়ে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২ টায় সেন্টার ফর ‘ল এ্যান্ড পলিসি অ্যাফেয়ার্স (সিএলপিএ) এর সহযোগিতায় ও সিলেট ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

এসডিএসের নির্বাহী পরিচালক আব্দুল হামিদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্ণব দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, জকিগঞ্জ পৌরসভার সহকারি প্রকৌশলী আব্দুল খালিক,

উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সঞ্জয় চন্দ্র নাথ, পৌরসভার সার্ভেয়ার জুবায়ের আহমদ, যুব সংগঠক ইসলাম উদ্দীন প্রমুখ।

সভায় সিএলপিএ ও এসডিএসের পক্ষ থেকে জকিগঞ্জে উন্মুক্ত স্থান, খেলার মাঠ রক্ষণাবেক্ষণ ও কায়িক পরিশ্রমের জন্য বাজেট বরাদ্দ এবং মিনি মেরাথনের আয়োজন করার বিষয়ে সুপারিশ করা হয়।

জনপ্রিয়

খুলশীতে সেচ্ছাসেবক দল নেতা মুরাদকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় চমেকে ভর্তি ​বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন সেগুনবাগান এলাকায় সন্ত্রাসী হামলায় মো. মুরাদ নামের এক সেচ্ছাসেবক দল নেতা গুরুতর আহত হয়েছেন। গত শনিবার রাত আনুমানিক ১১টার দিকে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ​আহত মুরাদ খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের কার্যকরী সদস্য এবং অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরুর অনুসারী হিসেবে পরিচিত। ​স্থানীয় সূত্রে জানা গেছে, আলমগীর নামের এক চিহ্নিত দুর্বৃত্ত মুরাদকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মুরাদকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ​পুলিশ জানিয়েছে, অভিযুক্ত আলমগীরের বিরুদ্ধে অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলশী থানা পুলিশ জানায়, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চট্টগ্রামে ডিবির অভিযানে দেশীয় তৈরি এলজি ও কার্তুজ উদ্ধার, গ্রেপ্তার ১

জকিগঞ্জে উন্মুক্ত মাঠ রক্ষণাবেক্ষণে করণীয় শীর্ষক আলোচনা সভা 

প্রকাশের সময় : ০১:২৮:০২ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫