০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না জামায়াতের এমপিরা: শিশির মনির

বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানিয়েছেন, দলটির নির্বাচিত সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে শিশির মনির লেখেন, “পূর্বঘোষণা অনুযায়ী আমাদের এমপি মহোদয়গণ ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না, ইনশাআল্লাহ।” তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত বহাল থাকবে।

এর আগে ২০২৫ সালের ৭ নভেম্বর সিলেট নগরের একটি কনভেনশন হলে মহানগর জামায়াত আয়োজিত সুধী সমাবেশে দলটির আমির শফিকুর রহমান ঘোষণা দেন, ভবিষ্যতে দলের কেউ সংসদ সদস্য নির্বাচিত হলে তারা সরকারি প্লট নেবেন না এবং বিনা ট্যাক্সের গাড়িও ব্যবহার করবেন না।

দলটির পক্ষ থেকে বলা হয়েছে, জনআস্থা ও নীতিনিষ্ঠ রাজনীতির অঙ্গীকার রক্ষার অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

জনপ্রিয়

সাংবাদিক উন্নয়ন পরিষদের চট্টগ্রাম বিভাগীয় কমিটি ঘোষণা। সভাপতি কামালসাধারণ সম্পাদক জিয়া

ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না জামায়াতের এমপিরা: শিশির মনির

প্রকাশের সময় : ০৬:১১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬