০৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

পিআইএফের বিনিয়োগ নিয়ে অসন্তোষ, আল নাসর ছাড়ার হুমকি রোনালদোর: ইএসপিএন

সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)–এর বিনিয়োগ নীতিমালা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। তার অভিযোগ, পিআইএফ আল নাসরে পর্যাপ্ত বিনিয়োগ না করে প্রতিদ্বন্দ্বী ক্লাব আল হিলালকে বাড়তি সুবিধা দিচ্ছে। এ পরিস্থিতিতে ক্লাব ছাড়ার হুমকিও দিয়েছেন তিনি বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ইএসপিএন।

ইএসপিএনের সূত্রের বরাতে জানা গেছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে পরিস্থিতির উন্নতি বা কাঙ্ক্ষিত পরিবর্তনের নিশ্চয়তা না মিললে জুন মাসে আল নাসর ছাড়ার জন্য আনুষ্ঠানিক আবেদন করতে পারেন রোনালদো।

সূত্র আরও জানায়, গত সোমবার আল রিয়াদের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পাওয়া ম্যাচেও তিনি খেলতে অস্বীকৃতি জানান। তার দাবি, ক্লাবের উন্নয়ন ও প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় বিনিয়োগ করা হচ্ছে না, যা দলের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলছে।

এদিকে রোনালদোর এমন অবস্থান সৌদি ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে আল নাসর কর্তৃপক্ষ বা পিআইএফের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জনপ্রিয়

চট্টগ্রামে সাংবাদিক লাঞ্ছিত ঘটনার প্রতিবাদে মানববন্ধন

পিআইএফের বিনিয়োগ নিয়ে অসন্তোষ, আল নাসর ছাড়ার হুমকি রোনালদোর: ইএসপিএন

প্রকাশের সময় : ০৬:২৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬