০৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

ড্যারিল মিচেলের দুর্দান্ত সেঞ্চুরিতে ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল নিউজিল্যান্ড

ড্যারিল মিচেলের অপরাজিত ১৩১ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। এই জয়ের মাধ্যমে তিন ম্যাচের সিরিজে ১–১ সমতা ফিরিয়ে আনল কিউইরা।

বুধবার (১৪ জানুয়ারি) ইন্দোরে অনুষ্ঠিত ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে স্বাগতিক ভারত। ওপেনারদের ধীর সূচনার পর ইনিংসের গতি বাড়ান শুভমান গিল, যিনি ৫৬ রান করেন। তবে মিডল অর্ডারে ধারাবাহিক উইকেট পতনে ১১৮ রানের মধ্যেই চার উইকেট হারায় ভারত।

এমন সংকটময় মুহূর্তে দলের হাল ধরেন কেএল রাহুল। এক প্রান্ত আগলে রেখে শেষ দিকে আক্রমণাত্মক ব্যাটিং করেন তিনি। রাহুলের অপরাজিত ১১২ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ২৮৪ রান।

নিউজিল্যান্ডের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন ক্রিস্টিয়ান ক্লার্ক, যিনি ৩টি উইকেট শিকার করেন।

জবাবে ২৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পায়নি নিউজিল্যান্ড। ওপেনার ডেভন কনওয়ে ও হেনরি নিকোলাস দ্রুত ফিরে গেলে চাপে পড়ে সফরকারীরা। তবে তিন নম্বরে নেমে ম্যাচের নিয়ন্ত্রণ নেন ড্যারিল মিচেল। উইল ইয়ংয়ের সঙ্গে ১৬২ রানের দারুণ জুটি গড়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন তিনি।

ইয়ং ৮৭ রান করে আউট হলেও দৃঢ়তায় ব্যাটিং চালিয়ে যান মিচেল। ৯৬ বলে সেঞ্চুরি পূর্ণ করা এই ডানহাতি ব্যাটার শেষ পর্যন্ত ১১৭ বলে অপরাজিত ১৩১ রান করেন। গ্লেন ফিলিপস ৩২ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন। ৪৭.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৮৬ রান তুলে নেয় নিউজিল্যান্ড, যা ভারতের মাটিতে তাদের সর্বোচ্চ সফল ওয়ানডে রান তাড়া।

এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে এখন ১–১ সমতা। ফলে সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে বাড়তি চাপ পড়ল স্বাগতিক ভারতের ওপর। শেষ ম্যাচেই নির্ধারিত হবে সিরিজের চূড়ান্ত ভাগ্য।

জনপ্রিয়

সাংবাদিক উন্নয়ন পরিষদের চট্টগ্রাম বিভাগীয় কমিটি ঘোষণা। সভাপতি কামালসাধারণ সম্পাদক জিয়া

ড্যারিল মিচেলের দুর্দান্ত সেঞ্চুরিতে ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল নিউজিল্যান্ড

প্রকাশের সময় : ০৬:১৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬