০৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

দেশে দাবি আদায়ের নামে মব সৃষ্টি করলে ছাড় দেয়া হবে না – স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশের সময় : ০২:০৩:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • 10

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউহদ্দিন আহমদ বলেছেন,দেশে দাবি আদায়ের নামে কোনো ধরনের ‘মব কালচার’ সহ্য করা হবে না । আজ বুধবার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশে মব কালচার চলবে না। দাবি-দাওয়া থাকতেই পারে, তবে তা যথাযথ প্রক্রিয়ায় উত্থাপন করতে হবে। মিছিল-সমাবেশ করা যাবে, গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত থাকবে। কিন্তু দাবি আদায়ের নামে মহাসড়ক অবরোধ কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। এ ধরনের কর্মকাণ্ড সহ্য করা হবে না।

পুলিশ বাহিনী সম্পর্কে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে সাধারণ মানুষ মূলত পুলিশকেই বোঝে। পুলিশকে জনগণের বন্ধু হিসেবে গড়ে তুলতে হবে। অতীতে যে ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, তা পুনরুদ্ধারে কাজ করতে হবে।

মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত রাখার নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, আমরা একটি সম্পূর্ণ দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় গড়ে তুলতে চাই। সবার দায়বদ্ধতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। বাহিনীর মধ্যে কেউ অপরাধে জড়িত থাকলে সঙ্গে সঙ্গে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আইজিপিসহ পুলিশের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা বৈঠকে উপস্থিত না থাকার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তাঁরা আগে দেখা করে গেছেন, অন্য কাজে ব্যস্ত আছেন। আইজিপি পরিবর্তনের কোনো সিদ্ধান্ত হয়েছে কি না—এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি কোনো মন্তব্য করেননি।

জনপ্রিয়

কোনোভাবেই পুনঃভর্তি ফি আদায় করা যাবে না।শিক্ষা মন্ত্রী

দেশে দাবি আদায়ের নামে মব সৃষ্টি করলে ছাড় দেয়া হবে না – স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময় : ০২:০৩:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬